1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

বান্দরবানে রাস্তার পাশে পড়ে থাকা বৃদ্ধের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

বান্দরবান: বান্দরবানে অধীর সেন (৭০) নামে রাস্তার পাশে মুখ থুবড়ে পড়ে থাকা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শহরের ডনবস্কো স্কুল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের ৫নং ওয়ার্ডের উজানিপাড়া মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) লাইব্রেরির সামনে সকালে মুখ থুবরে পড়ে থাকা একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এসময় ওই লাশের করোনা পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পুলিশের ধারণা, অতিরিক্ত মদপানে বিষক্রিয়া হয়ে রাতের কোনো সময় তিনি মারা গেছেন। তার বাড়ি কক্সবাজার জেলার খুরুসকুল এলাকায়। সে শহরের একটি চা দোকানে চাকরি করতো বলে জানায় পুলিশ।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com