1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

কলাপাড়ায় করোনা রোগী শনাক্ত, ২৫ বাড়ি লকডাউন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় এক মাছ ব্যবসায়ীর করোনা শনাক্ত হওয়ায় ২৫ বাড়ি লকডাউন করে দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন।
গতকাল বুধবার (১৩ মে) রাত ১২টার দিকে নাচনাপাড়া এলাকায় ওই করোনা রোগীর বাড়িসহ আশপাশের ২৫ বাড়ি লকডাউন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ জীবন মন্ডল জানান, ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছেন মাছ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট রোগে আক্রান্ত ছিল। তার এক ছেলে এ্যাম্বুলেন্স চালক। বিভিন্ন সময় রোগী বহন করার জন্য তিনি সংক্রমিত হতে পারেন এবং সেখান থেকে তার বাবা সংক্রমিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে এ ঘটনার পরপরই রাত ১২টার দিকে কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের নামে একটি মাইকিং করা হয়। এতে ওষুধের দোকান ব্যতীত সবধরণের দোকানপাট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ জানানো হয়।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎক ডা. রেফায়েত হোসেন জানান, ওই মাছ ব্যবসায়ী করোনা উপসর্গ নিয়ে বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com