1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

  • আপডেট টাইম :: রবিবার, ১১ আগস্ট, ২০২৪

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে এই আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থী ও অন্যান্য মহলের লোকজন উপস্থিত ছিলেন।

দুপুরে শহীদ মিনার প্রাঙ্গণ পরিষ্কার করে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এসময় শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা কাজে প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি আব্দুল মান্নান সোহেল অংশ নিয়ে সহযোগিতা করেন।

এর আগে সকালে দ্রব্যমূল্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার মনিটরিং করে শিক্ষার্থীরা। উপজেলার আড়াইনী বাজার মনিটরিংয়ের পর বিভিন্ন স্ট্যান্ডে যানবাহনে অবৈধ টোল আদায় বন্ধ রয়েছে কিনা খোঁজ নেওয়া হয়।

এছাড়াও ট্রাফিকের দায়িত্বে উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা দায়িত্ব পালন করেন।
গত শুক্রবার উপজেলার নয়াবিল বাজার মনিটরিং পরিচালনা করে শিক্ষার্থীরা।

এসকল কাজে অংশ নিয়ে সহযোগিতা করেন মানব কল্যাণ সংস্থা ইনসাফের চেয়ারম্যান হাবীবুল্লাহ পাহাড়ি, দৈনিক জবাবদিহি পত্রিকার সাংবাদিক আমানুল্লাহ আসিফ, দৈনিক ভোরের বাণী পত্রিকার সাংবাদিক সারোয়ার হোসেন, বাংলার কাগজ পত্রিকার সাংবাদিক মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্য থেকে মিঠুন বলেন, দেশের স্বার্থে আমরা এ ধরণের কাজ নিয়মিত করে যাবো।

শিক্ষার্থীদের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির বলেন, শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমি সবসময় তাদের পাশে থেকে কাজ করবো ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com