1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবানে কর্মবিরতি পর কর্মস্থলে পুলিশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

বান্দরবান : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর অরাজকতা পরিস্থিতিতে ৬ আগস্ট থেকে কর্ম বিরতির ঘোষণা দেন ট্রাফিক পুলিশসহ বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। এরপর থেকে সারাদেশে ন্যায় সড়ক নিয়ন্ত্রণে বান্দরবানেও ট্রাফিক পুলিশ পাশাপাশি অন্যান্য বিভাগে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল না। এতে সড়কের শৃঙ্খলায় আনতে নিরলসভাবে কাজ করেছেন শিক্ষার্থীরা।

পুলিশের কর্মবিরতি প্রত্যাহারের পর সারাদেশে ন্যায় সোমবার (১২ আগস্ট) শহরে প্রাণ কেন্দ্র ট্রাফিক মোড় থেকে শুরু করে বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। এদিকে গেল কয়েকদিন আগে ১১দফা দাবি নিয়ে কর্মবিরতি ঘোষণা করেন আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষোভ মিছিল করেন পুলিশ, ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সহ বেশ কয়েকটি বাহিনী। পরবর্তীতে আশ্বাস দেয়ার পর কর্মবিরতি পদত্যাগের পর নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।

পুলিশ বাহিনী জানিয়েছে, স্বৈরাচারী সরকার পদত্যাগের খবর পেয়ে পুলিশ সদস্যদের বিপদে ফেলে দালাল ও ভুয়া বিসিএস অফিসারগুলো পালিয়ে গেছেন। আর সব অপরাধের দায়ভার সাধারণ পুলিশ সদস্যদের উপর ছেড়ে দিয়ে গেছে। এরপর থেকে দেশের সব পুলিশ সদস্য এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। কর্মস্থল যোগদান তো দূরের কথা ছাত্র-জনতার সাথে শত্রুতা কারণে পুলিশদের স্বাভাবিকভাবে চলাফেরা করার স্বাধীনতাও হারিয়ে গেছে। যার ফলে ১১ দফা দাবিতে কর্মবিরতি ঘোষণা করেন। পরে অন্তর্বতীনকালীন সরকার ১১ দফা দাবী আশ্বাস দেয়াই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। দেশের এখন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে আশ্বাস তাদের।

বান্দরবান ট্রাফিক মোড়ে ট্রাফিক পুলিশে দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে সাথে আমাদের পুলিশ বাহিনী ভিতরেও বৈষম্য বিরোধী সংস্কারের ১১ দফা দাবিকে অন্তর্বর্তীকালীন সরকার আশ্বাস দেয়ায় নিজ নিজ কর্মস্থলে ফিরেছি।

বান্দরবান ট্রাফিক পুলিশে (টিআই) এমদাদুল হক বলেন, আজ থেকে আমাদের কার্যক্রম শুরু। তবে ট্রাফিক মোড়ের মধ্যেই সীমাবদ্ধ। পুরো দমে আগামীকাল থেকে ট্রাফিকের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com