1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

শেরপুর জেলা সমিতি ঢাকা’র উপহারসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ মে, ২০২০

শেরপুর : শেরপুর জেলা সমিতি ঢাকা’র উদ্যোগে দুইশত দুঃস্থ অসহায় ও কর্মহীনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (১৫মে) শুক্রবার বিকেলে নকলা উপজেলার চন্দ্রকোনা ও বাউসা এলাকায় ওইসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।
করোনা সংক্রমণ পরিস্থিতিতে শ্রমিক, নিম্ন আয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের কথা চিন্তা করে এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এই সমিতিটি।
খাদ্যসামগ্রী বিতরণ কালে শেরপুর জেলা সমিতি ঢাকা’র সহ-সভাপতি ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য যুগ্ম সচিব শাহ মো. আবু রায়হান আলবেরুনী, সাধারণ সম্পাদক ও তত্বাবধায়ক প্রকৌশলী ডিপিডিসি ইঞ্জি: মো. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আ: রফিক, যোগাযোগ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা তারিন, জেলা পরিষদ সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
– শফিউল আলম লাভলু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com