1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

ফুলবাড়ীতে ইরিবোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মে, ২০২০

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার বেলা ১১টায় সরকারিভাবে ইরিবোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা খাদ্য দপ্তরের উদ্যোগে ফুলবাড়ী খাদ্যগুদাম চত্বরে আয়োজিত ইরিবোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা ও ফুলবাড়ী চাউল কল মালিক সমিতির যূগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বাবু।
শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী যৌথভাবে চলতি ইরিবোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি ইরিবোরো ধান ও চাল সংগ্রহ মৌসুমে ফুলবাড়ী উপজেলায় ২ হাজার ৬৭৬ মেট্রিক টন ধান এবং ৪ হাজার ৫৯৩ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এ বছর ধানের প্রতি কেজি মূল্য ২৬ টাকা এবং চালের প্রতি কেজি মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ধান কৃষকদের কাছ থেকে জন প্রতি এক টন করে সংগ্রহের জন্য লটারীর মাধ্যমে কৃষক নির্বাচিত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সিনিয়র সহ-সভাপতি হারুন উর রশিদ, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, দপ্তর সম্পাদক আল আমিন, কার্যকরী সদস্য চন্দ্রনাথ গুপ্ত, আল মামুন চৌধুরীসহ চাউল কল মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন।
– আল হেলাল চৌধুরী

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com