1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

লেবানন থেকে ফিরতে চান ১ হাজার বাংলাদেশি

  • আপডেট টাইম :: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

প্রবাসের ডেস্ক : লেবানন থেকে প্রায় ১ হাজার অভিবাসী বাংলাদেশি কর্মী দেশে ফিরতে চান। প্রত্যাবাসনে আগ্রহী এসব বাংলাদেশিকে নিরাপদে ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে কাজ করছে সরকার।

বুধবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসনের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একযোগে কাজ করছে।

ইতোমধ্যে পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব এবং বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালকের অংশগ্রহণে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। সভায় জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের মিশন প্রধানরা।

লেবাননে আটকা পড়া বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র সচিব লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সেখানে অবস্থানরত যেসব প্রবাসী বাংলাদেশি দেশে ফিরতে ইচ্ছুক নন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com