1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

হালুয়াঘাটে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে ঈদের নামায পড়ার আহবান

  • আপডেট টাইম :: বুধবার, ২০ মে, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে ঈদের-উল-ফিতরের নামায পড়ার আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম। আজ বুধবার (২০মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে “উপজেলা ব্যাডমিন্টন কোর্ট” চত্বরে আয়োজিত এক সভায় তিনি এ আহবান জানান।

উপজেলা নির্বাহি অফিসার মো: রেজাউল করিমের সভাপতিত্বে অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খায়রুল আলম ভূঁইয়া, হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যক্ষ আবদুর রশীদ, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যাপক মো: আব্দুল মান্নান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভাগীয় কর্মকর্তাগণ, বিভিন্ন মসজিদের ইমাম ও ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে ছোট্ট পরিসরে ঈদের-উল-ফিতরের নামায পড়ার জন্য সকলেই একমত পোষণ করেন।

– মুহা: মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com