1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী

ঢাবিতে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পত্রিকা পুড়িয়ে বয়কটের ডাক

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
ঢাকা : জাতীয় দৈনিক ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ বয়কটের ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের কিছু শিক্ষার্থীকে হল গেটে পত্রিকা দুটির কপি পুড়িয়ে বয়কটের ডাক দেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

শহীদ সার্জেট জহুরুল হক ছাড়াও বিশ্ববিদ্যালয়টির অন্যান্য হলে পত্রিটা দুটির কপি পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী আহসান হাবীব ইমরোজ বলেন, ‘প্রথম আলো’ এবং ‘ডেইলি স্টার’ পত্রিকা দুটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে মিথ্যা, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক সংবাদ প্রচার করে আসছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় পত্রিকা দুটির যথেষ্ট সমালোচনা হয়েছে।

তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা ‘ডেইলি স্টার’ ও ‘প্রথম আলো’র দৌরাত্ম্য সম্পর্কে আগেই অবগত ছিলেন। বৃহস্পতিবার রাতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের একদল শিক্ষার্থী পত্রিকা দু’টির হীন কর্মকাণ্ডের প্রতিবাদে- হলের পত্রিকা রুম থেকে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ বর্জনের সিন্ধান্ত নেন। সেই সাথে উভয় পত্রিকার কপি পুড়িয়ে তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com