1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী

রাজনৈতিক দল নিষিদ্ধের ইস্যু আরেকটি চক্রান্ত : ফখরুল

  • আপডেট টাইম :: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
ঢাকা: রাজনৈতিক দল নিষিদ্ধের ইস্যুকে আরেকটি চক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘যেটা কোনো ইস্যুই নয়, সেই ইস্যুকে সামনে এনে নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে।’

শনিবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় যোগ দিয়ে বের হওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর এবং দলটি নিষিদ্ধের যে দাবি উঠেছে, এ নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক দল নিষিদ্ধ করার আমরা কারা? জনগণ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

তিনি আরো বলেন, ‘এটা তো আরেকটি চক্রান্ত শুরু হয়েছে। দেশে একটি অনিশ্চয়তা, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য এসব কথা বলা হচ্ছে। যেটা কোনো ইস্যুই না, সেটাকে ইস্যু বানানো হচ্ছে।’ মির্জা ফখরুল এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com