1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

সাত ঘণ্টা পর সোনারগাঁয়ের আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপার কারখানার আগুন সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রোববার রাত ৩টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

রোমান মিয়া নামে ওই কারখানার এক শ্রমিক জানান, রাতে ডিউটি করতে আসা অনেক শ্রমিক সেখানে আটকা পরতে পারেন। আগুনের তীব্রতা এতো বেশি ছিলো যে তাৎক্ষণিক সবাইকে বের করতে পারেনি কর্তৃপক্ষ। আগুন ছড়িয়ে পরেছে এক ভবন থেকে আরেক ভবনে। এমন ভয়াবহ দৃশ্য আগে দেখিনি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, রাত ৩টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। আমরা ভোর ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। ১২টি ইউনিটের চেষ্টায় সোমবার সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com