1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

বান্দরবানে পর্যটকদের জন্য ছাদখোলা বাস চালু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

বান্দরবান : বান্দরবান জেলায় পর্যটন শিল্পের প্রসারে ও পর্যটকদের আনন্দঘন মুহুর্তকে বিকাশিত করতে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণে এই প্রথম ছাদখোলা বাস চালু করেছে ‘হিল ভিউ’ আবাসিক হোটেল কর্তৃপক্ষ।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় হিল ভিউ কনভেনশন হলের সামনে ছাদখোলা বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও হোটেল হিলভিউ ট্যুরিস্ট বাস স্বত্বাধিকার কাজল কান্তি দাশ।

জানা গেছে, এ ছাদখোলা বাস জেলার চিম্বুক, নীলগিরি, নীলাচল ও মেঘলায় পর্যটকেরা সহজেই দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করতে পারবেন। প্রাকৃতিক উপভোগের পাশাপাশি রাখা হয়েছে গান বাজনার সাউন্ড সিস্টেম। বাসে প্রায় ৩০ জনের অধিক পর্যটক বসার জন্য সিট রয়েছে। বান্দরবান সদর হতে চিম্বুক নীলগিরি পর্যটন স্পট পর্যন্ত জনপ্রতি ৪০০টাকা এবং নীলাচল ও মেঘলা পর্যটন স্পটের জনপ্রতি ২০০টাকা করে ভাড়া গুনতে হবে।

ছাদখোলা বাস চালক ফুরকান বলেন, এই ছাদখোলা বাসে পর্যটকরা জেলার নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, নীলগিরিসহ সকল পর্যটন কেন্দ্র ভ্রমণে যেতে পারবেন। ঘুরাঘুরি শেষ না হওয়ার পর্যন্ত স্পটে পর্যটকদের জন্য অপেক্ষা থাকবে এবং নির্ধারিত সময় শেষে একই স্থানে নিয়ে আসা হবে।

হোটেল হিলভিউ ট্যুরিস্ট বাস স্বত্বাধিকার কাজল কান্তি দাশ বলেন, পাহাড়-নদী-ঝর্ণা বেষ্টিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ী জেলা বান্দরবান। প্রাকৃতিক এই সৌন্দর্য্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসে হাজারো পর্যটক। এসব আগত পর্যটকরা যাতে নিরাপদ ও আরামদায়ক ভ্রমনের মাধ্যমে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে পারে সে কথা চিন্তা করে ছাদখোলা বাস চালু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com