1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ভারতে গিয়ে কাজ করতেন রাজমিস্ত্রীর: হত্যার শিকার নয়, ফেরার পথে মারা গেছেন বিদ্যুৎস্পৃষ্টে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

মনিরুল ইসলাম মনির : অবৈধ পথে ভারতে যাওয়ার পর অবৈধ পথেই ফেরত আসার সময় মারা যাওয়া রাজশাহীর গোদাগারীর দিনমজুর যুবক সোহেল রানার মৃত্যু রহস্য উন্মোচন হয়েছে। র‌্যাব ও পুলিশের অভিযানে সহকর্মীরা গ্রেফতারের পর এ রহস্যের জট খোলে পুলিশ। বেরিয়ে আসে তাদের জীবন যুদ্ধের এক ভিন্ন গল্প।

অনুসন্ধান ও পুলিশের দেওয়া তথ্যমতে, প্রায় ৪ বছর আগে গোদাগারী উপজেলার ভারতঘেঁষা গ্রাম চর আমতলার নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (২১) পরিবারের সাথে অভিমান করে স্থানীয় দালাল মামুনের মাধ্যমে কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে চলে যান। সেখানে গিয়ে একই এলাকার সাইদ মাসুম বাবু (২১), মোমিন ওরফে মিন্টু (২৭) ও নাজবুল হক (২০) এর সাথে রাজমিস্ত্রী শ্রমিক হিসেবে বেঙ্গালুরুতে কাজ শুরু করে।

অনুসন্ধানে বেরিয়ে এসেছে, শুধু সোহেল রানাই নয়, বেঙ্গালুরুতে কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে গেছেন ওই গ্রামসহ আশপাশের গ্রামের বেশিরভাগ হতদরিদ্র যুবক। দৈনিক ভারতীয় ৯শ রূপিতে রাজমিস্ত্রী শ্রমিকের কাজ করে তারা ভাগ্যের চাকা ঘুরানোর স্বপ্ন দেখেন সেখানে। সম্প্রতি এক যুবক ভারতীয় পরিচয়পত্র তৈরি করে পাসপোর্ট-ভিসা সম্পন্ন করে সেখান থেকে দুবাই পারি জমান। এরপর আরও এক যুবক একইভাবে দুবাই যাওয়ার প্রস্তুতি নিলে বিষয়টি সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়ে। এতে ওই দেশের আইনশৃঙ্খলা বাহিনী নড়েচড়ে বসে এবং অবৈধ পথে ভারতে যাওয়া বাংলাদেশীদের খোঁজ শুরু করে। একপর্যায়ে অনেকে ধরাও পড়ে যান। এমন পরিস্থিতিতে গোদাগারীর মোট ৯ যুবক দেশে ফিরে আসার পরিকল্পনা করেন। কিন্তু ততোদিনে গোদাগারী সীমান্তপথ অনিরাপদ হয়ে ওঠে। তাই দালালের মাধ্যমে শেরপুরের নালিতাবাড়ী সীমান্তপথে ফিরে আসার পরিকল্পনা করেন তারা। তিন দিনের পথ পারি দিয়ে গত ২০ অক্টোবর রাতে তারা নালিতাবাড়ী সীমান্তের কাছাকাছি পৌছান। এসময় ধানক্ষেত পারি দিতে গেলে আইলে বন্যহাতি প্রতিরোধে ভারতীয়দের দেওয়া বৈদ্যুতিক জিআই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন সোহেল রানা। এতে তিনি মাটিতে পড়ে গেলে পেছনে আসা অপর সহকর্মী নাজবুল হক তাকে উঠাতে এসে এবং তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সঙ্গে থাকা অন্যরা গামছা বেঁধে টেনে উভয়কে সুস্থ করে তোলার চেষ্টা করেন। এতে নাজবুল হক কিছুটা সুস্থ হলেও নিথর হয়ে পড়ে থাকে সোহেল রানার দেহ। ফলে সঙ্গীরা দু’জনকেই কাঁধে নিয়ে সীমান্ত অতিক্রম করে নালিতাবাড়ীর দাওধারা পাহাড়ে প্রবেশ করে। এসময় ভোরের আলো ফুটে উঠছিল। এমতাবস্থায় সোহেল রানার সম্পর্কে চাচা ও দালাল মামুন দলের অন্যদের ভাড়ার টাকা দিয়ে চলে যেতে নির্দেশ দেন এবং পরবর্তীতে সোহেল রানার মরদেহ নিয়ে আসবেন বলে জানান। পরে সাথে থাকা অন্য ৮ শ্রমিক নিজ নিজ এলাকায় চলে যায়। কিন্তু লাশ নিয়ে বেরুতে গেলে ফেঁসে যাওয়ার ভয়ে সোহেল রানার মরদেহ পাহাড়ে ফেলেই চলে যায় মামুন। তবে সোহেল রানার বাড়িতে তার লাশের সন্ধান দেন ফোনে।

এদিকে ২১ অক্টোবর দুপুরে নালিতাবাড়ী সীমান্তে স্থানীয় এক রাখাল অজ্ঞাতনামা লাশ হিসেবে সোহেল রানার মরদেহের সন্ধান পায়। অন্যদিকে ওই ফোন কলের সূত্র ধরে পরিবারের লোকজন নালিতাবাড়ী থানায় যোগাযোগ করে। ওইদিন রাতেই নিহত সোহেল রানার চাচা টুটুল বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অজ্ঞাতনামাদের আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ সোহেল রানার সাথে থাকা অন্যদের সনাক্ত করে। ১৮ নভেম্বর রাতে র‌্যাবের সহায়তায় সঙ্গে থাকা অপর তিনজনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে উঠে আসে মূল ঘটনা।

রাজমিস্ত্রী শ্রমিক মোমিন ওরফে মিন্টু জানান, তাদের এলাকার প্রায় সত্তর ভাগ হতদরিদ্র অবৈধ পথে ভারতে গিয়ে রাজমিস্ত্রী বা ওয়েল্ডিংয়ের কাজ করে। বাংলাদেশের তুলনায় সে দেশে মজুরী বেশি হওয়ায় মাস শেষে সব খরচ বাদ দিয়েও প্রায় ২২ হাজার টাকা আয় থাকে তাদের। ফলে একটানা কয়েক বছর কাজ করে বাড়ি ফিরে স্বচ্ছলতার স্বপ্ন দেখেন তারা।

অনুসন্ধানকালে নাজবুল হক জানায়, সোহেল রানা ধানক্ষেতের পাশে পড়ে আছে ভেবে সে তাকে তুলতে যায়। এতে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে ও চিৎকার দেয়। এসময় পেছনে থাকা অন্যরা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা নালিতাবাড়ী থানা পুলিশের এসআই নুরুল আমীন জানান, উদ্ধারকৃত সোহেল রানার লাশের সুরতহালেও বিদ্যুৎস্পৃষ্টের আলামত পাওয়া গেছে। ময়না তদন্ত প্রতিবেদন এলে বিষয়টি স্পষ্ট হওয়া যাবে। তবে প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতদের কাছ থেকে হত্যার কোন প্রমাণ পাওয়া যায়নি।

থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম জানান, ভারতে অনেকেই এভাবে কাজের সন্ধানে গিয়ে দুর্ঘটনার শিকার হন। গত শুক্রবার নাকুগাঁও সীমান্তপথে বিএসএফএর যে বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে। তাও ছিল বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com