1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

শাহজালাল বিমানবন্দরে সোনাসহ আটক ৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কেজি সোনাসহ পাঁচ যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। মালয়েশিয়া থেকে ঢাকাগামী একটি ফ্লাইটের পাঁচ যাত্রীর কাছ থেকে ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভেতরে অভিনব কায়দায় লুকানো ওই সোনাগুলো জব্দ করা হয়।

কাস্টমস হাউসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টমস সূত্রে জানা যায়, বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এয়ার এশিয়ার একটি ফ্লাইট অবতরণের পর রাত সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ দল পাঁচ যাত্রীর সঙ্গে আনা কম্বলে প্যাঁচানো অন্যান্য মালামালের সঙ্গে ওয়েল্ডিং মেশিন চিহ্নিত করে স্ক্যান করে। এ সময় প্রতিটি ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভেতরে মোট ৫টি সোনার চাকতি, ২টি সোনার টুকরা ও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কারের অস্তিত্ব পাওয়া যায়। যার ওজন প্রায় ৭ কেজি এবং বাজার মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা। প্রাথমিক পরীক্ষায় সেগুলো সোনা বলে নিশ্চিত হয়ে জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে কাস্টমস বিভাগের উপ কমিশনার মো. ইফতেখার আলম ভূঁইয়া বলেন, অভিনব কায়দায় চোরাচালানের মাধ্যমে আনা সোনার পাচার কর্মকর্তা-কর্মচারীদের অসাধারণ তৎপরতার কারণে ঠেকানো গেছে। চোরাচালানের মাধ্যমে আনা সোনার উৎস শনাক্ত করতে তদন্ত কাজ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com