1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বায়তুল মোকাররম এলাকায় বাড়তি সতর্কতা পুলিশের

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

ঢাকা : জুমার নামাজ ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিশেষ করে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী ডিবি পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন। যারা মসজিদের ভেতরে ঢুকছেন সন্দেহজনক হলে তাদের তল্লাশি করা হচ্ছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে এমন চিত্রই দেখা গেছে। যেসব মুসল্লি ব্যাগ নিয়ে মসজিদের ভেতরে ঢুকছেন তাদের ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে। পল্টন মোড় থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোনো ঝুঁকি বা অনভিপ্রেত ঘটনার সম্ভাবনা নেই। স্বাভাবিকভাবেই প্রতি শুক্রবারই এমন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিশেষ করে ভেতরে যারা প্রবেশ করেন তাদের মধ্যে সন্দেহভাজন এবং ব্যাগ নিয়ে যারা প্রবেশ করছেন তাদের তল্লাশি করা হচ্ছে। এটি সাধারণ মুসল্লিদের নিরাপত্তার স্বার্থেই করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com