1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

শেখ হাসিনা শুধু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে দেশে আসবেন: উপদেষ্টা ফরিদা

  • আপডেট টাইম :: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

ঢাকা :  সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শুধু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে দেশে আসবেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষে গণআকাঙ্ক্ষা মঞ্চ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ভারত জুলাই অভ্যুত্থান ঠেকাতে পারেনি, শেখ হাসিনার পতন ঠেকাতে পারেনি। তাই তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হাসিনা শুধুমাত্র বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বাংলাদেশে আসবে। এছাড়া তার বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই। আমরা কাউকে আর ক্ষমতায় দেখতে চাই না, দেশ চালানোর দায়িত্বে দেখতে চাই।

বাজার সিন্ডিকেটের জন্য সবাই কষ্ট পাচ্ছে উল্লেখ করে ফরিদা আখতার বলেন, প্রকৃত মৎস্যজীবীদের তালিকা করে তাদের পাশে দাঁড়াবে সরকার। বাজার সিন্ডিকেটের কারণে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com