1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন

  • আপডেট টাইম :: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
চট্টগ্রাম: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৬৪ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলার আবেদন করা হয়েছে। রবিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর ছিদ্দিকের আদালতে মামলার আবেদন করেন এনামুল হক নামের এক ব্যবসায়ী।মামলায় অজ্ঞাতনামা আরো ৫০০ জনকে আসামি করা হয়েছে। বাদীর আইনজীবী ইরফানুল হক সাংবাদিকদের জানিয়েছেন, মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে অন্তত ৪০০ থেকে ৫০০ জনকে। আদালত বাদীর বক্তব্য গ্রহণ করেছেন তবে কোনো আদেশ দেননি। আদেশ পরে দিবেন বলে জানিয়েছেন।

মামলার আবেদনে বাদী এনামুল হক উল্লেখ করেছেন, গত ২৬ নভেম্বর জমি নিবন্ধন কার্যালয়ে জমি নিবন্ধনের জন্য আসেন।জেলা নিবন্ধন কার্যালয় আদালত প্রাঙ্গনে অবস্থিত। এ সময় পুলিশের সাথে ইসকন ও চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ইসকনের অনুসারীরা হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করে। মারধরে তার হাত ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। এতদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে মামলা করতে বিলম্ব হয়েছে বলে আবেদনে উল্লেখ করেছেন বাদী এনামুল হক।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস।  আদালত তার জামিন না মঞ্জুর করায় তিনি কারাগারে আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com