1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

চট্টগ্রাম দাবি করলে বাংলা-বিহার-উড়িষ্যা ফেরত দিতে হবে: রিজভী

  • আপডেট টাইম :: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত চট্টগ্রাম দাবি করলে বাংলা-বিহার-উড়িষ্যা ফেরত  দিতে হবে। ফাপা আওয়াজ দিলে হবে না। বাংলাদেশের মানুষ দিল্লীর আগ্রাসন প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারত যা করছে তা আগ্রাসন।

আজ রবিবার (০৮ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরুর আগে এসব কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘ভারত বিদ্বেষপরায়ণ হয়ে সীমান্ত বন্ধ করে দেওয়াসহ বিদ্যমান পরিস্থিতি আরো খারাপ করার চেষ্টা করছে।

বাংলাদেশের মানুষ দিল্লীর আগ্রাসন প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষ দিল্লির আধিপত্যবাদ প্রতিহত করতে প্রস্তুত আছে।’রিজভী বলেন, ‘আমাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ। সুশৃঙ্খলভাবে আমরা এই পদযাত্রা করব। ভারত নানা ধরণের ষড়যন্ত্র করছে, আমরা শান্তির পক্ষে।

ভারতের ভিসা দেওয়া বন্ধ করার প্রসঙ্গ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘কোনো লাভ নেই। ভিসা বন্ধ করে তো আমাদের উপকারই করেছে ভারত। ডলার পাচার হবে না। অনেক টাকা চলে যেত ভারতে যেতে আসতে। এখন টাকাও যাবে না। আর ভোগ্যপণ্য না দিলে দেশের মানুষ বেশি পরিশ্রম করে ফসল উৎপন্ন করবে। আমাদের রিজার্ভ বাড়বে। এতে আমাদের লাভই হলো।’

ভারতের লোকজন বাংলাদেশের ইলিশের জন্য তাকিয়ে থাকে এমন ইঙ্গিত দিয়ে রিজভী বলেন, ‘আমাদের সুস্বাদু ইলিশের জন্য সবাই তাকিয়ে থাকে। ইলিশ নেন কেন? আসলে ভারত সবসময় বিদ্বেষ ছড়ায়। এরা বাংলাদেশকে সহ্য করতে পারে না।’

রিজভী আরো বলেন, ‘বাংলাদেশকে মিথ্যা কলঙ্ক দিয়ে সম্প্রীতি, ভাতৃত্ববোধকে ম্লান করতে পারবে না ভারত। অন্যায় অবিচারমুলক প্রপাগান্ডার বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে আগুন জ্বলছে। নানা অপপ্রচার দিয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে। কোলকাতার হাসপাতালগুলো বন্ধ। সেখানো কোনো রোগী নাই। ভারতের ৪০ শতাংশ সেনিটাইজেশনও নাই। কিসের বড়াইই করে ভারত?’

বিএনপির এই নেতা আরো বলেন, ‘ভারতের রাজনীতি নেই বলে শেখ হাসিনাকে পেয়েছে। যে শেখ হাসিনা দেশের মানুষকে বন্দী করে রেখেছিল, সেই হাসিনাকে ১৫ বছর ধরে সমর্থন দিয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com