1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

চার দিন বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

  • আপডেট টাইম :: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনসমাগম বেশি হয় এমন ৪ দিন মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬, ২৫, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধ রাখা হবে। রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

তিনি বলেন, দেশের ল’ অ্যান্ড অর্ডার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার একটি মিটিং ছিল। সভার এক অংশে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা হয় সেখানে ১৬, ২৫, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ সময় যোগাযোগ সচিব মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকে তাৎক্ষণিকভাবে এই ৪ দিন স্টেশনটি বন্ধ রাখতে বলেছেন।

সাইফুদ্দীন আহমদ বলেন, এই ৪দিন জনসমাগম কমাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথের ৬টি পয়েন্ট বন্ধ করতে পারি। কিন্তু ঠিকই মেট্রো স্টেশন দিয়ে লোকজন চলে আসবে। ফলে ৪দিন টিএসসি মেট্রো স্টেশন বন্ধ রাখাতে বলা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি শীঘ্রই আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর জন্য বলা হয়েছে।

প্রক্টর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আপাতত এ বছর বন্ধ রাখা হবে। পরে বিশ্ববিদ্যালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি মনে করে বন্ধ রাখা প্রয়োজন তাহলে বন্ধ রাখা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com