1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজধানীতে অভিযান চালিয়ে ১২৬০ কেজি পলিথিন জব্দ

  • আপডেট টাইম :: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

ঢাকা : রাজধানী সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১২৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে গত ১ নভেম্বর থেকে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগের উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এরই ধারাবাহিকতায় গত ৭ ডিসেম্বর (শনিবার) থেকে আজ পর্যন্ত বিসিজি স্টেশন পাগলা কর্তৃক ঢাকা সদরঘাট সংলগ্ন এলাকায় ২টি বোট তল্লাশি করে প্রায় ১২৬০ কেজি পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিনের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মো. সিয়াম-উল-হক বলেন, পরে জব্দ নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি টিটু বড়ুয়া, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের নিকট হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com