1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

গোপালগঞ্জে ককটেল ও দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

  • আপডেট টাইম :: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

গোপালগঞ্জ :  গোপালগঞ্জের কাশিয়ানী থেকে সাতটি ককটেল ও দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ওই দলে সাতজন ডাকাত সদস্য থাকলেও পুলিশের উপস্থিত টের পোয়ে বাকিরা পালিয়ে যায়। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাশিয়ানী উপজেলার পোনা বালুর মাঠ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

কাশিয়ানী হাইওয়ে থানার ভাটিয়াপাড়া ক্যাম্পের পরিদর্শক আবুল কাশেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ডাকাত সদস্যরা হলো- ঢাকার কদমতলী বস্তির নুর ইসলামের ছেলে মো. হাসান (২০) এবং ভোলার বোরহানউদ্দিন উপজেলার ইউসুফ আলির ছেলে গাড়ির হেলপার মো. শিমুল (২৭)।

কাশিয়ানী হাইওয়ে থানার ভাটিয়াপাড়া ক্যাম্পের পরিদর্শক আবুল কাশেম মজুমদার জানান, একটি পিকআপ দ্রুত বেগে ঢাকার দিকে যাওয়ার সময় হাইওয়ে পুলিশের সদস্যরা সিগনাল দেয়। তাদের সিগনাল না মেনে পিকআপটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে প্রায় ১০ কিলোমিটার দূরে গিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরও জানান, এ সময় পাঁচজন ডাকাত সদস্য পালিয়ে গেলেও দুজনকে পুলিশ ধরে ফেলে। গ্রেপ্তার ডাকাত সদস্যদের কাছ থেকে সাতটি ককটেল এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে ডাকাতদের ব্যবহৃত পিকআপটিও। গ্রেপ্তার ডাকাত সদস্যদেরকে কাশিয়ানী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com