1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

সীমান্তহত্যার অসঙ্গতি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে: পররাষ্ট্রসচিব

  • আপডেট টাইম :: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সীমান্তহত্যা যে সঙ্গতিপূর্ণ নয়, তা ভারতের পররাষ্ট্রসচিবকে জানানো হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

পররাষ্ট্রসচিব জানান, ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে তিনি বৈঠকে সীমান্তহত্যা নিয়ে আলোচনা করেছেন। সে সময় সীমান্তে হত্যাকাণ্ড কাম্য নয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে এ ধরনের হত্যাকাণ্ড সঙ্গতিপূর্ণ নয় বলে ভারতকে জানিয়েছে বাংলাদেশ।

মো. জসীম উদ্দিন জানান, বৈঠকে বলা হয়েছে সীমান্তহত্যা যেন শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়। অন্যদিকে ভারত বলেছে, সীমান্তে নানা ধরনের অপরাধ হয়। হত্যাকাণ্ডের সঙ্গে এসব অপরাধের সংযোগ রয়েছে।

পররাষ্ট্রসচিব সে সময় ভারতের প্রতিনিধি দলকে জানিয়েছেন, বাংলাদেশ কোনো অপরাধ সমর্থন করে না, একইসঙ্গে হত্যাকাণ্ডকেও সমর্থন জানাবে না। কাজেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে কথা তারা বলছেন, তার সঙ্গে সঙ্গতি রেখে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার যে অঙ্গীকার, সে বিষয়ে ভারত যেন শ্রদ্ধাশীল থাকে।

এর আগে, সংক্ষিপ্ত সফরে সোমবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলা‌দেশ ও ভারতের পররাষ্ট্রসচিবদের মধ্যে এফওসি অনুষ্ঠিত হয়। এতে ঢাকার হয়ে নেতৃত্ব দেন জসীম উদ্দিন। অন্যদিকে, দিল্লির পক্ষে নেতৃত্বে ছিলেন বিক্রম মিশ্রি। দুই সচিবের মধ্যে একান্ত আলাপসহ প্রায় সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে চলে বৈঠক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com