1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মালিককে মেরে কারখানায় পুঁতে রাখলো কর্মচারীরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

ঢাকা : রাজধানীর কামরাঙ্গীরচরে নিখোঁজের চারদিন পর নিজ কারখানার মাটির নিচ থেকে ব্যবসায়ী মো. আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, ৫ ডিসেম্বর কামরাঙ্গীরচরের হাসান নগরে নিখোঁজ হন স্কিন প্রিন্ট কারখানার মালিক মো. আলম। খোঁজাখুঁজির পর তার কোথাও তার সন্ধান না পেয়ে কামরাঙ্গীরচর থানা পুলিশের শরণাপন্ন হয় পরিবার।

স্থানীয়রা জানান, কারখানার ভেতরেই জুয়া খেলছিলেন কর্মচারীরা। আর তাতে বাধা দিলে আলমকে আঘাত করে কারখানার কর্মচারীরা। এতে ঘটনাস্থলে আলমের মৃত্যু হয়। পরে কারখানার ভেতরেই গর্ত খুঁড়ে তাকে মাটিচাপা দেয়া হয়।

কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুর রহমান জানান, এ ঘটনায় ওই কারখানার ২ জন কর্মচারীকে আটক করা হয়েছে। আরও দুইজনকে আটকে অভিযান চলছে। সিআইডির ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে হত্যার বিভিন্ন আলামত সংগ্রহের জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com