1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুখবর দিলেন আসিফ নজরুল

  • আপডেট টাইম :: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

ঢাকা : এমআরটি পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে সৌদি আরব, ইতালি, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতে পাসপোর্টের মেয়াদ না থাকায় ভিসা নবায়ন বন্ধ, দেশে জরুরি কাজে ভ্রমণে আসতে না পারাসহ নানা জটিলতায় পড়েছেন প্রবাসীরা। তবে এবার তাদের জন্য সুখবর দিলেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, ‘আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে আমরা জানি। এমআরপি পাসপোর্টে। ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। যারা আবেদন করেছেন তিন থেকে চার সপ্তাহের মধ্যে তারা এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন।’

তিনি আরও বলেন, ‘প্রথমত প্রায়োরিটি দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়ার প্রবাসীদের। এরপর ডিমান্ডের ভিত্তিতে বাকি দেশগুলোতে তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান করা হবে।

আইন উপদেষ্টা বলেন, এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে, ইনশাল্লাহ আগামী দুই-তিন বছরে এ সমস্যা আর হবে না।’

পাসপোর্ট সমস্যার কথা উল্লেখ করে বলেন, ‘এ সমস্যাটা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। সেখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন উনি পাসপোর্টর ছাপানোর কাজটা ওনার এক পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন। সে প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করতে গিয়ে টেন্ডারিং করতে দেড় বছর সময়ক্ষেপণ হয়। পুরো প্রক্রিয়াটি বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য টাইম লেগেছে। আপনাদের অনেক কষ্ট হয়েছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com