1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

জুন পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল মওকুফ

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ মে, ২০২০

ঢাকা: জুন মাস পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিভাগ।

রোববার (৩১ মে) সচিবালয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন, ‘বিদ্যুৎ বিল নিয়ে নানা ভোগান্তির কথা আমাদের কানে আসছে। কারো কোনো বাড়তি বিল করা হলে তা পরবর্তীতে সমন্বয় করা হবে।’

তিনি আরো বলেন, ‘করোনার সময় ঝুঁকি নিয়ে তাড়াতাড়ি করে বিল দিতে হবে না। আমরা জুন মাস পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল মওকুফের সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে মে মাস পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল মওকুফ করা হয়েছিল। গত ২২ মার্চ ওই আদেশ দেওয়া হয়েছিল।

তখন এ সংক্রান্ত আদেশে বলা হয়, গ্রাহকরা বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকেন। বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে অনেক গ্রাহকই জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হচ্ছেন না। এর পরিপ্রেক্ষিতে গ্রাহকরা ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বিল পরিশোধ করতে পারবেন না বলে প্রতীয়মান হয়। ফলে এই তিন মাসে বিল পরিশোধের ক্ষেত্রে কোনো বিলম্ব মাশুল বা সারচার্জ দিতে হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com