1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

‘করোনায় আক্রান্ত শ্রমিকের চিকিৎসা খরচ দেবে গার্মেন্টস মালিক’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : তৈরি পোশাকশিল্প খাতের কোনো শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হলে ওই কারখানার মালিক তার চিকিৎসার খরচ দেবে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বৃহস্পতিবার (৪ জুন) পোশাক শ্রমিকদের করোনা পরীক্ষায় ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।

জানান, শ্রমিকদের নিরাপদ রাখায় সর্বোচ্চ সতর্ক আছেন তারা। গতকাল পর্যন্ত এই ভাইরাসে ২৬৪ জন পোশাক শ্রমিক আক্রান্ত হয়েছেন।

বিজিএমইএ সভাপতি বলেন, ‘ঝুঁকি কমাতে যত বেশি সম্ভব শ্রমিককে পরীক্ষার আওতায় আনতে চাই আমরা।’

পোশাক কারখানার শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আধুনিক ‘স্টেট অব দ্যা আর্ট কোভিড-১৯ ল্যাব উদ্বোধন অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সঞ্চালনা করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডায়াবেটিক অ্যসোসিয়েশন অব বাংলাদেশের (বাডাস) সভাপতি প্রফেসর ডা. এ. কে. আজাদ খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ আরও অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com