1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

শরণখোলায় সকাল থেকে বৃষ্টি, ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নইন আবু নাঈম, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় বৈশাখ মাসের মাঝামাঝি সময়েও টানা বৃষ্টিপাত জনজীবনে প্রভাব ফেলেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল থেকেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। সকাল ১০টার দিকে শুরু হয় মাঝারি ধরনের বৃষ্টি, সঙ্গে হালকা বজ্রপাতও হয়।

এর আগে বৃহস্পতিবারও ঝড়-বৃষ্টিতে মেঘলা ছিল পুরো আকাশ। এই আবহাওয়ার কারণে সড়কে মানুষের চলাচল কমে গেছে।

বৃষ্টির কারণে অনেকেই বলছেন, বৈশাখ মাসে এমন আবহাওয়া দেখে মনে হচ্ছে যেন আষাঢ় এসেছে আগেভাগেই।

শরণখোলার সাউথখালী ইউনিয়নের কৃষক লোকমান হাওলাদার জানান, আমি ১০ কাটা জমিতে ধান চাষ করেছি। এখন বৃষ্টির কারণে ধান নিয়ে দুশ্চিন্তায় আছি। ধান কাটা-মাড়াই নিয়ে সমস্যায় পড়েছি।

একই ইউনিয়নের বকুলতলা গ্রামের কৃষক মনির আলাদার বলেন“আমার ২ বিঘা জমির ধান পাকতে শুরু করেছে। ধান কাটা শুরু করেছিলাম, কিন্তু হঠাৎ বজ্রপাত আর বৃষ্টির কারণে এখন ধান জমিতেই পড়ে আছে।

এভাবে হঠাৎ বৃষ্টিপাতে শরণখোলার অনেক কৃষকই পড়েছেন বিপাকে। তারা আশঙ্কা করছেন, এ বৃষ্টির ফলে ধানে চিটা ধরতে পারে এবং উৎপাদন কমে যেতে পারে।

উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত ধান কাটা কিছুটা বিলম্বিত হতে পারে। তবে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে উপজেলা কৃষি অফিস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com