1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

তরমুজ চাষ করে ক্ষতিগ্রস্ত শিপন মজুমদার

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ী গ্রামের কৃষক শিপন মজুমদার এবছর দুই বিঘা জমিতে তরমুজ চাষ করেন। শুরুতে আশাব্যঞ্জক ফলন দেখা দিলেও, শেষ পর্যন্ত আশানুরূপ ফলন পাননি তিনি। তার জমিতে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয় এবং দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় তিনি সঠিকভাবে সেচ দিতে পারেননি। এসব কারণে তরমুজের গুণগত মান ও উৎপাদন দুই-ই কমে যায়।

শিপনের মতে, তরমুজ চাষে তার খরচ ওঠে এলেও লাভের মুখ দেখা সম্ভব হয়নি। প্রাকৃতিক প্রতিকূলতা ও পোকামাকড়ের আক্রমণের কারণে এবারের মৌসুমটি তাঁর জন্য লোকসানেরই সামিল হয়েছে।

তিনি আশা করেন, ভবিষ্যতে যদি কৃষি অফিসের সহায়তা ও আবহাওয়ার অনুকূলতা থাকে, তবে আবারও তিনি তরমুজ চাষ করে লাভবান হতে পারবেন।

শরণখোলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, শিপন মজুমদারের তরমুজ চাষ সম্পর্কে আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। যদি তিনি আমাদের সঙ্গে আগে যোগাযোগ করতেন, তাহলে আমরা তাকে যথাযথ পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারতাম। ভবিষ্যতে যদি তিনি আবার তরমুজ চাষ করতে আগ্রহী হন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা তাকে অনুরোধ জানাচ্ছি। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা সবসময় কৃষকদের পাশে আছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com