1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

জুয়েলারি দোকান থেকে ১০০ ভরি স্বর্ণ চুরির অভিযোগ

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ মে, ২০২৫

রংপুর : রংপুর নগরীর বেতপট্টি এলাকার ‘লক্ষী জুয়েলার্স’ নামের স্বর্ণের দোকানে দিনদুপুরে অভিনব কৌশলে একশ ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক। 

বুধবার (১৪ মে) দুপুরে দোকানের কর্মচারীদের ব্যস্ত রেখে দুই দলে বিভক্ত হয়ে ৫ নারী এই চুরির ঘটনা ঘটায়। চুরি যাওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছেন দোকান মালিক।

দোকানের কর্মচারীদের বরাতে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ২ জন ও ৩ জন করে মোট ৫ জন নারী দোকানে প্রবেশ করে। তারা গহনা দেখার কথা বলে দীর্ঘক্ষণ সময় নেন এবং বিভিন্ন অজুহাতে কর্মচারীদের ব্যস্ত রাখেন। কয়েকবার গহনা পরিষ্কারের নামে কর্মচারীদের বাইরে পাঠানো হয়। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে একজন কর্মচারীকে বাইরে পাঠিয়ে বাকি কর্মচারীর দৃষ্টি অন্যদিকে সরিয়ে ক্যাশ কাউন্টারের পাশে থাকা স্বর্ণের স্টক বক্সটি চুরি করে নিয়ে যায় তারা।

সিসিটিভি ফুটেজে দেখা যায় কর্মচারীদের ব্যস্ত রেখে ১০০ ভরি স্বর্ণ হাতিয়ে নেয় ৫ নারী। ছবি: ইত্তেফাকসিসিটিভি ফুটেজে দেখা যায় কর্মচারীদের ব্যস্ত রেখে ১০০ ভরি স্বর্ণ হাতিয়ে নেয় ৫ নারী। 

দোকানের মালিক অনিন্দ বসাক জানান, চুরি যাওয়া বক্সে একশ’রও বেশি ভরি স্বর্ণ ছিল, যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। বিকেল ৩টার দিকে বিষয়টি প্রথম নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার সত্যতা পাওয়া যায়। তিনি দ্রুত চোরদের শনাক্ত ও স্বর্ণ উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

রংপুর জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক সোহেল বলেন, স্বর্ণের দাম বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ব্যবসায় ঝুঁকি বাড়ছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। নগরজুড়ে পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবস্থা দরকার।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। একজন কর্মকর্তা দায়িত্ব নিয়ে তদন্ত করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com