1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

গ্রামীণ হাটের স্থান নিয়ে দ্বন্দ্ব, বিপাকে ক্রেতা-বিক্রেতা ও ইজারাদার

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : ইজারার মাধ্যমে প্রায় চল্লিশ লাখ টাকার রাজস্ব আয় হওয়া কাকরকান্দি বাজারের স্থান নিয়ে সৃষ্ট দ্ব ন্দ্বে লোকসানের শঙ্কা করছেন হাটের ইজারাদার ও ব্যবসায়ীরা। বিপাকে পড়েছেন হাটুরেরাও। এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করে পূর্ব নির্ধারিত জায়গায় হাট বহাল রাখার দাবী তুলেছেন। অন্যদিকে স্থানীয় যুবকদের একাংশ হাটের স্থানটি শুধুমাত্র খেলাধূলার জন্য নির্ধারিত রাখার দাবী তুলেছেন।

জানা গেছে, জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি বাজারে প্রতি সপ্তাহের বুধবার সাপ্তাহিক হাট বসে। আশপাশের ইউনিয়ন এমনকি প্রতিবেশি উপজেলা হালুয়াঘাটের একাংশের ব্যবসায়ী ও হাটুরেরা এ হাটে বেচাকেনা করতে আসেন। ঐতিহ্যবাহী এ হাটে কাঁচা বাজার, মাছের বাজার, সবধরণের গবাদিপশুর বাজারসহ নানা ধরণের পণ্যের বেচাকেনা চলে। প্রতিবছর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে হাটটি ইজারা প্রদান করা হয়। চলতি বাংলা সনেও কাকরকান্দি হাট ৪১ লাখ ৭৫ হাজার টাকায় ইজারা দেওয়া হয়। ভ্যাট ও আনুসাঙ্গিক অন্যান্য ব্যয়সহ যার ইজারামূল্য গিয়ে দাড়িয়েছে প্রায় ৪৬ লাখে। ইজারা প্রাপ্তির পর থেকে স্থানীয় যুবকদের একাংশ কাকরকান্দি মাঠে হাট বসানোর বিরোধিতা শুরু করেন। সাপ্তাহিক হাটের ফলে খেলার মাঠে গবাদিপশুর মলমূত্র ও মাছের উচ্ছিষ্ট খেলাধূলার পরিবেশ নষ্ট করে বলে অভিযোগ তুলেন তারা। একপর্যায়ে মাঠের পশ্চিম এবং উত্তরাংশে বাঁশের বেড়া দিয়ে এ দুই পাশে থাকা রাস্তার সাথে মাঠের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে গত বুধবার (২২ এপ্রিল) হাট জমতে শুরু করলে বাধে বিপত্তি। মাছ ব্যবসায়ীদের মাঠে বসতে না দিয়ে তাদের বসতে দেওয়া হয় কাকরকান্দি বাজার-শালমারা সড়কের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনের সরু রাস্তায়। ফলে মুহূর্তেই রাস্তায় যানজট লেগে জনভোগান্তি সৃষ্টি হয়। ভির ঠেলে যানবাহন চেপে রাস্তায় দাড়িয়ে মাছ কিনতে আসা গ্রাহকরাও ভোগান্তির শিকার হন। মাছ ব্যবসায়ীরা অভিযোগ করেন, এর ফলে তাদের বেচাকেনা কমে গেছে। পথচারীরা দোকানের ওপর উঠে পড়ছেন।

এদিকে গরুর হাট বসতে বাধা দিলেও একপর্যায়ে সাময়িকভাবে গরুর হাট বসতে দেওয়া হয়। গরুর হাটের ক্রেতা-বিক্রেতারা জানান, আগে থেকেই এ স্থানে গরুর হাট বসছে এবং সরকার এখানে ইজারা প্রদান করে রাজস্ব আদায় করছে। হঠাৎ করে এখান থেকে গরুর হাট সরিয়ে দিলে সবাইকে লোকসানে পড়তে হবে। তাদের মতে, এ স্থানে হাট জমজমাট হয় বলে ইজারা মূল্যও বেশি হয়ে থাকে। নতুন করে স্থান নির্ধারণ করলে সেখানে হাট জমতে সময় নেবে। একই অবস্থা কাঁচা বাজারসহ অন্যান্য পণ্যের হাটেও।

সরেজমিনে দেখা গেছে, পুরো হাটটিই মাঠের উপরে বসে। মাঠের পাশে মাছের একটি শেডঘর থাকলেও মাছ ব্যবসায়ীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সেখানে সবার সংকুলান হয় না। অন্যদিকে আশপাশে কিছু খাস জমি থাকলেও তা বাজারের স্থায়ী ব্যবসায়ীদের দখলে চলে গেছে।

স্থানীয় বাসিন্দা, ক্রেতা ও ব্যবসায়ীরা জানিয়েছেন, সুবিধামতো উপযুক্ত স্থান ব্যতীত হঠাৎ করেই হাট স্থানান্তর করলে এর প্রভাব সবার উপরেই পড়বে। হাটটি স্থানীয় অর্থনীতির বড় চালিকা শক্তি। তাদের মতে, প্রতি সপ্তাহের একদিন শুধুমাত্র বুধবার হাট বসে। অন্য ৬ দিন মাঠটি মুক্ত থাকে। সেক্ষেত্রে সপ্তাহে একদিন খেলাধুলা বন্ধ রাখলে যেমন গ্রামীণ অর্থনীতির চাকা সচল থাকে, তেমনি খেলাধূলাও চালিয়ে যাওয়া সম্ভব। তাছাড়া, এমনিতেও বর্তমানে খেলাধূলা খুব একটা হয় না বলেও জানান তারা। পাশাপাশি খুব কাছেই বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয় এবং বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মাঠ রয়েছে। বেশ প্রশস্ত এ মাঠেই বেশিরভাগ টুর্ণামেন্ট ও খেলাধূলা হয়ে থাকে।

এ বিষয়ে হাটের ইজারাদার আজিজুর রহমান জানান, মাঠে হাট জমজমাট দেখেই আমরা প্রতিযোগিতা করে প্রায় অর্ধকোটি টাকা খরচ করে ইজারা নিয়েছি। হঠাৎ করে এখান থেকে হাটটি সরিয়ে দেওয়া হলে আমরা ক্ষতিগ্রস্ত হব। সরকার যদি এখান থেকে হাটটি সরিয়ে দিতে চায়, তবে আমার ইজারার টাকা ফেরত দিতে হবে।

স্থানীয় যুবক রাকিব মিয়াসহ কয়েকজন জানান, এটি একটি ঐতিহ্যবাহী মাঠ। এ মাঠের কারণেই বাজারের পরিচিতি। হাটের কারণে মাঠে ময়লা-আবর্জনা ও বিষ্ঠা পড়ে থাকে। আমরা খেলাধূলা করতে পারি না। আমরা চাই, হাট নির্ধারিত স্থানে সরিয়ে নিয়ে মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখা হোক।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com