1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে নবাগত ইউএনওকে জামায়াতের শুভেচ্ছা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরে তাঁকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার নেতারা।

মঙ্গলবার (১২ মে) উপজেলা হলরুম তেপান্তরে মতবিনিময় সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আমির আফসার উদ্দিন আহমেদ, সেক্রেটারি আরিফ রাব্বানী, পৌর শাখার সেক্রেটারি মো. আব্দুল মোমেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি আবু সিনা জুবায়ের, সেক্রেটারি আহসান কবীর, ব্যবসায়িক ফোরামের সভাপতি জাহিদ হাসান, কলসপাড় ইউনিয়ন শাখার সভাপতি শাখাওয়াত হোসেন, পৌরসভার ২ নং ওয়ার্ড সভাপতি শাহিনুর ইসলাম নয়নসহ উপজেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা নবাগত ইউএনওর প্রতি শুভেচ্ছা জানিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com