1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ফ্লাইওভারে ঝুলছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মে, ২০২৬

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের সাগরিকা ফ্লাইওভার থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে ঘটনাটিকে পরিকল্পিত হত্যা এবং রাজনৈতিক সম্পৃক্ততার দাবি করা হলেও পুলিশ এসব তথ্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে। পুলিশ বলছে, এটি আত্মহত্যার ঘটনা।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) দিনগত রাত ৩টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে পাহাড়তলী থানা পুলিশ ওই ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করে।

নিহত কাউসার আহমেদ আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আকবর শাহ থানার সভাপতি জুয়েল সিদ্দিকী নিহত যুবককে সংগঠনটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কাউসার আহমেদ বলে নিশ্চিত করেছেন। আকবর শাহ থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি শোকবার্তায় তার ‘রহস্যজনক মৃত্যুতে’ শোক প্রকাশ করা হয়েছে।

এদিকে ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা। মঙ্গলবার রাতে ছড়িয়ে পড়া একাধিক ফেসবুক পোস্টে তারা ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন।

পাহাড়তলী থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মাসুদুর রহমান জানান, নিহত ব্যক্তি বিএসআরএম-এ নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন বলে পরিবারের কাছ থেকে জানা গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ।

তিনি আরও বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারপরও নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত করা হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

ছাত্রলীগের রাজনীতির সঙ্গে নিহত ব্যক্তির সম্পৃক্ততার দাবিও সঠিক নয় বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা। তার ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো প্রপাগান্ডা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com