1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ছোট বোনকে বেঁধে রেখে বড় বোনকে দলবেঁধে ধর্ষণ, ৪ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

চট্টগ্রাম : বাড়ির কাছে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন আপন চাচাতো বোন দুই স্কুলছাত্রী। এক বোনকে আটকে রেখে তার সামনেই আরেকজনকে ৭ জন মিলে দলবেঁধে ধর্ষণ করে। আক্রান্ত ওই কিশোরীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা পাহাড়ে এ ঘটনা ঘটেছে। অভিযোগ পেয়ে রাতভর অভিযান চালিয়ে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে। এরপর আজ বৃহস্পতিবার পুলিশ চাঞ্চল্যকর এ ঘটনার তথ্য প্রকাশ করেছে।

গ্রেপ্তার ৪ জনের মধ্যে একজন ১৫ বছর বয়সী কিশোর। বাকি তিনজন হলো, মো. রাকিব (২০), মানিক ইসলাম (২০) ও আব্দুর রহিম (১৮)। এদের মধ্যে রাকিবের বাড়ি সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নে। তিনজনের বাড়ি ছদাহা ইউনিয়নে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দুই চাচাতো বোনের একজনের বয়স ১৬ ও আরেকজনের ১৫ বছর। তাদের বাড়ি ছদাহা ইউনিয়নে। আক্রান্ত কিশোরী স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির এবং অপরজন অষ্টম শ্রেণির ছাত্রী।

ঘটনার বর্ণনা দিয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানালেন, গতকাল সকাল ১১টার দিকে দুই বোন বাজালিয়ার মাহালিয়া এলাকায় পাহাড়ে ঘুরতে যান। সেখান থেকে দুপুর ১টার দিকে কাছেই ছদাহা পাহাড়ে মাছ-মুরগির একটি খামারে ঘুরতে যান। ওই খামারের ৭ শ্রমিক মিলে দুজনকে আটকে ফেলে।

ছোট বোনকে আটকে রেখে তার সামনেই সাতজন মিলে পালাক্রমে বড় বোনকে ধর্ষণ করে। ছোট বোনের সঙ্গেও তারা অশালীন আচরণ করে। এরপরও তারা দুজনকে পাহাড়ে আটকে রাখে। বাড়ির লোকজন স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে সন্ধ্যার দিকে পাহাড়ে অভিযান চালিয়ে দুই বোনকে উদ্ধার করা হয়।

দলবদ্ধ ধর্ষণে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়েন বলেও জানালেন অতিরিক্ত পুলিশ সুপার, ‘আমরা রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সেখান থেকে আজ সকালে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন সেখানে চিকিৎসাধীন আছেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com