1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ মে, ২০২৬

রানা, শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে আকাশ মিয়া (১৯) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের বাবেলাকোনা গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, ভারত থেকে নেমে আসা খরস্রোতা ঢেউপা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু পরিবহনের কাজে ব্যবহৃত চারটি মাহেন্দ্র গাড়ি আটক করা হয়।

এ ঘটনায় জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্টমপাড়া গ্রামের আকাশ মিয়াকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আটক মাহেন্দ্র গাড়িগুলো কর্ণঝোড়া বিজিবি ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানকালে ৩৯ বিজিবির কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার সাইদুর রহমান, নায়েক নাজমুল হোসেনসহ বিজিবি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, “অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com