1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় ৪২ জন হামে আক্রান্ত

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মে, ২০২৬

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জন হামের উপসর্গ নিয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সিরাজগঞ্জ জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০০ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩২ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন রোগী।

রোববার (১৭ মে) সকালে সিরাজগঞ্জ স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। তবে বয়স্করাও এ রোগে আক্রান্ত হওয়ায় বাড়ছে উদ্বেগ। সন্তানদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবকরা। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে গত ২০ মার্চ থেকে জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী ২০ মে পর্যন্ত চলমান এ কর্মসূচির আওতায় জেলার প্রায় ৩ লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানান, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৬৮ জন হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, জেনারেল হাসপাতালে ৭ জন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ৮ জন, শাহজাদপুরে ৪ জন, বেলকুচি ২ জন, চিকিৎসাধীন আছেন।

তিনি আরও বলেন, হামের বিস্তার রোধে শিশুদের দ্রুত টিকা নেওয়া জরুরি। পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা বা সর্দি-কাশির উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com