1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মে, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৩৯৩ বোতল ভারতীয় মদের বোতল জব্দ করেছে বিজিবি সদস্যরা।

রবিবার (১৭ মে) ভোর রাতে শেরপুরের নালিতাবাড়ী এবং পাশর্^বর্তী হালুয়াঘাটে এ অভিযান চালায় হলদিগ্রাম ও কড়ইতলি বিজিবি ক্যাম্পের সদস্যরা। তবে জড়িতরা পালিয়ে গেছে বলে জানায় বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া মধুটিলা এলাকায় অভিযান চালায় ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ভারতীয় মদ ভর্তি কয়েকটি বস্তা ফেলে পালায় জড়িতরা। পরে ওইসব বস্তা জব্দ করা হয়।

একই রাতে হালুয়াঘাটের কুশপাড়া এলাকায় কড়ইতলী বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জড়িতের ফেলে রাখা আরও কিছু ভারতীয় মদের বোতল জব্দ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com