1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বাঘমারা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৫০ দোকান

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মে, ২০২৬

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। শনিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাঘমারা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে বাজারে আগুন দেখতে পান তারা। পরে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এতে বাজারের দোকানপাট ও বসতঘরসহ অন্তত ৫০টি স্থাপনা পুড়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারের অর্ধশতাধিক দোকান ও বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।

স্থানীয়দের ভাষ্য, বাঘমারা বাজারের অধিকাংশ দোকান ও স্থাপনা বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে দোকান ও বসতঘরের ভেতরে থাকা মালামাল ও আসবাবপত্রও পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাবলু মহুরী, মিদু রাখাইনসহ কয়েকজন জানান, গভীর রাতে হঠাৎ আগুন লাগে। কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ বলতে পারছেন না। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই দোকান বা ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দুর্গম এলাকা হওয়ায় কাজ করতে কিছুটা বেগ পেতে হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com