1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস দিলেন এমপি রুবেল

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মে, ২০২৬

রানা, শ্রীবরদী: শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ও শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেল ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সংকট মোকাবেলায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। শনিবার রাতে শ্রীবরদী পৌর শহরের ঐতিহ্যবাহী শ্রীবরদী কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

শ্রীবরদী কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মাহমুদুল হক রুবেল বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের যেকোনো সমস্যা সমাধানে তিনি সবসময় পাশে থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল।

এ সময় শ্রীবরদী কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মিনাল, সহ-সভাপতি হামিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি কুরবান আলীসহ সমিতির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে শনিবার রাতে শ্রীবরদী পশ্চিম বাজার ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে সমিতির কার্যালয়ে সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলকে সংবর্ধনা দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com