1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মে, ২০২৬

রানা, শ্রীবরদী: শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে শ্রীবরদী সরকারি খাদ্য গুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুচিত্রা রানী পণ্ডিত, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম আহ্বায়ক দাবার উদ্দিন সরকার রেজা, আবু রায়হান বাবুল চেয়ারম্যান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলসানা খাতুন ও উপ-পরিদর্শক আল আমিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ, কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এতে কৃষকরা সরাসরি উপকৃত হবেন।

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে শ্রীবরদী উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ২ হাজার ১৪৮ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৭টি অটো রাইস মিল থেকে ৩৬৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com