1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর ভোগাই নদীর ভাঙ্গন পরিদর্শনে উর্ধ্বতন কর্মকর্তারা

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মে, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর): বাংলার কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে শেরপুরের নকলা উপজেলার নদীভাঙ্গনের সচিত্র প্রতিবেদন প্রকাশের পর সরেজমিন পরিদর্শন করেছেন জেলার উর্ধ্বতন কর্মকর্তারা। গতকাল শনিবার বিকেলে উপজেলার উরফা ইউনিয়নের বেনীরগোপ গ্রামের ভোগাই নদীর ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী, দৈনিক জাতীয় অর্থনীতি প্রতিনিধি আমানুল্লাহ আসিফ, বেনীরগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামালসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে পরামর্শক্রমে নদীর ভাঙন প্রতিরোধে করণীয় নির্ধারণ ও তার দ্রুততর বাস্তবায়নে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও ভাঙন রোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরবর্তীতে তিনি ১০৭নং বেনীরগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

জানা যায়, নদী ভাঙ্গন নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর পরই বিষয়টি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নজরে আসে।

জেলা প্রশাসকের পরিদর্শন ও আশ্বাসে সন্তুষ্ট স্থানীয় ভুক্তভোগীরা। এসময় তারা ভাঙন রোধে দ্রুত স্থায়ী সমাধানের আরজি জানান। এছাড়াও স্থানীয়রা সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com