1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংর্ঘষে নিহত ১, আহত ১২

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মে, ২০২৬

শ্রীবরদী (শেরপুর ): শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংর্ঘষে আশরাফুল ইসলাম (৩২) নামে একজন নিহত হয়েছেন। এছাড়াও নিহত আশরাফুলের ভাই মাহা আলম ও হাজেরাসহ উভয়পক্ষের প্রায় ১২ জন আহত হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম ওই মৃত কালু মিয়ার ছেলে। আহতদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শেরপুর জেলা হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারপুর গ্রামের ইউপি সদস্য নুরুল আমিনের সাথে একই এলাকার আশরাফুল ইসলামের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত শনিবার রাতে নুরুল আমিন মেম্বার তার লোকজন নিয়ে আশরাফুলের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় আশরাফুল ইসলাম বাদী হয়ে নুরল আমিন মেম্বারসহ ১১ জনকে আসামী করে রোববার দুপৃরে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরই জের ধরে সোমবার সকালে পুনরায় নুরুল আমিন মেম্বার তার লোকজন নিয়ে আশরাফুলের বাড়িতে হামলা করে। এসময় দু’পক্ষের সংঘর্ষে আশরাফুল ইসলামসহ অনেকেই গুরুতর আহত হন। পরে আহতদের শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।
এদিকে আশরাফুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় লোকজন নুরুল আমিন মেম্বারের বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিয়ন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেরপুরের সহকারী পুলিশ সুপার আফসান আল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com