1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

আলীকদমে পাহাড় কেটে অবৈধ ইটভাটা, ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মে, ২০২৬

বান্দরবান: বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড় কেটে, বনজ গাছ পুড়িয়ে এবং শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে লাগিয়ে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে পাহাড়ি বনাঞ্চলে এসব পরিবেশবিধ্বংসী কার্যক্রম চলছে। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, সরকারের কোনো অনুমোদন ছাড়াই গহীন পাহাড়ি এলাকায় এসব ইটভাটা গড়ে তোলা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, আলীকদম-থানচি সড়কের পাশে উপজেলা সদর থেকে প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার দূরে পাহাড় কেটে তৈরি করা হয়েছে কয়েকটি ইটভাটা। সেখানে ১২ থেকে ১৪ বছর বয়সী অন্তত ৯ থেকে ১০ জন শিশুকে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকতে দেখা গেছে। কেউ কাঁচা ইট তৈরি করছে, কেউ ইট বহন করছে, আবার কেউ চুল্লির কাজে ব্যস্ত। ভাটার পাশে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য বিপুল পরিমাণ বনজ গাছ মজুদ রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব গাছ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে। ইটভাটায় কাজ করা ১২ বছরের শিশু মোহাম্মদ হৃদয় জানায়, তার বাড়ি নোয়াখালীর আমিন বাজার এলাকায়। সাত মাস আগেও সে স্কুলে পড়ত। এখন সংসারের অভাবে ইটভাটায় কাজ করছে। হৃদয় বলে, আগে স্কুলে যেতাম। এখন এই কাজই করতে হয়।

আরেক শিশু শ্রমিক দেলোয়ার হোসেন জানায়, সেও কয়েক বছর আগে স্কুল ছেড়ে ইটভাটায় কাজ শুরু করে। তার ভাষায়, পড়াশোনা করতে ইচ্ছা করে, পরিবার ভরণ পোষণ চালানো সম্ভব হচ্ছে না, কিন্তু এখন কাজ ছাড়া উপায় নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, “ইউবিএম” নামে একটি ইটভাটা পরিচালনা করছেন আলীকদম উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন। আর “এফবিএম” ভাটাটি পরিচালনা করছেন রাঙ্গুনিয়ার আওয়ামী লীগ নেতা শওকট তালুকদার।

বর্তমানে মালিকরা আত্মগোপনে থাকায় ম্যানেজারদের মাধ্যমে ভাটাগুলো পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। ইউবিএম ভাটার ম্যানেজার মোহাম্মদ হোসেন বলেন, মালিকের নির্দেশনা অনুযায়ী ভাটা পরিচালনা করছি। ভাটাটি বৈধ নাকি অবৈধ, সেটি মালিক জানেন।” এফবিএম ভাটার ম্যানেজার মো. খালেদও একই ধরনের বক্তব্য দেন। সবকিছু মালিক নেতৃত্বে চলে। তবে আত্মগোপনে থাকা ইটভাটা মালিকদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হাসান সজীব বলেন, বান্দরবানের পাহাড়ি এলাকায় থাকা সব ইটভাটাই অবৈধ। পাহাড় কাটা, বনজ গাছ পোড়ানো এবং শিশুশ্রম সবইগুলি আইন লঙ্ঘনের শামিল। তিনি জানান, এর আগেইও কয়েকবার এসব অবৈধ ইটভাটা অভিযান পরিচালনা করেছি। আবারও খুব শিগগিরই অবৈধ ইটভাটা ও শিশুশ্রম বন্ধে অভিযান চালানো হবে।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোস্তাফিজুর রহমান বলেন, ইটভাটাগুলোতে যে কাঠ ব্যবহার করা হচ্ছে, সেগুলো প্রাকৃতিক বনের গাছ হলেও তা বন বিভাগের নিয়ন্ত্রিত এলাকার নয়। খোঁজ নিয়ে জানা গেছে, খাস জমি থেকে গাছ কেটে এসব কাঠ সংগ্রহ করা হয়েছে। অবৈধভাবে কাঠ ব্যবহারের অভিযোগে এর আগেও একাধিকবার অভিযান পরিচালনা করেছে বন বিভাগ।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুর আলম বলেন, এসব ইটভাটার কোনো সরকারি অনুমোদন নেই। আগেও অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হচ্ছে এ তথ্য আগে জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com