1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বাঘমারা বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মে, ২০২৬

বান্দরবান : বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষে নিজস্ব তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। সোমবার (১৮ মে) সকালে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। এ সময় চাল, ডাল, আলু, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি পরবর্তীতে আরও সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।

জাবেদ রেজা বলেন, “আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ রয়েছে। যেখানে দুর্যোগ ও অসহায় মানুষ রয়েছে, সেখানে সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে হবে।” তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই নেতাকর্মীদের ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়া এবং তালিকা প্রস্তুত করে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাস, মাওসেতুং তংচঙ্গ্যা, চনুমং মারমা, সাহাদাত হোসেন জনি, আয়ুব খানসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ৪৯টি বসতঘর ও দোকান পুড়ে যায়। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com