1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে দুই শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মে, ২০২৬

রানা, শ্রীবরদী: শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৭ মে) বিকেলে শেরপুর সদর উপজেলার ডুবারচর বাজার এলাকায় জনৈক তারেক রহমানের মুদির দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি রেজাউল ইসলাম খানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রীবরদী উপজেলার উত্তর লঙ্গরপাড়া গ্রামের আরেজ আলীর ছেলে আলম আহমেদ (৩৫) ও একই গ্রামের আরাফাত রহমানের ছেলে সোহানুর ইসলাম (২৭)। আলম আহমেদ খড়িয়াকাজিরচর ইউনিয়ন পরিষদের একজন ইউপি সদস্য বলেও জানা গেছে।

শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম খান সোমবার দুপুরে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আলম জেলার তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com