1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে সামাজিক সচেতনতার ওপর জোর

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় প্রশাসন, উন্নয়ন সংস্থা ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রকল্পের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ ফারিদা ইয়াসমিন। সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী ফারজানা মিল্কি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. লুতফুল কবির এবং ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল মালেক। শুরুতে মূল প্রতিপাদ্য তুলে ধরেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক আশরাফিয়া রাব্বি।

আলোচনায় বক্তারা বলেন, সামাজিক ও নৈতিক অবক্ষয়, নেতিবাচক সাংস্কৃতিক প্রভাব এবং মূল্যবোধের সংকটের কারণে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বাড়ছে। এমনকি পরিবারেও নারী ও শিশুরা নিরাপত্তাহীনতার মুখোমুখি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনগত সহায়তা নিশ্চিত করা এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com