1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে ভূমিসেবা মেলার উদ্বোধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

রানা, শ্রীবরদী: ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে শুরু হয়েছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’। মঙ্গলবার দুপুরে শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে আলোচনা সভা ও ভূমিবিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, উপজেলা জামায়াতের আমির আজহারুল ইসলাম মিস্টার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ, উপজেলা সাব-রেজিস্ট্রার মাহফুজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, সুজন-সুশাসনের জন্য নাগরিকের সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু, শ্রীবরদী সদর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আজহারুল ইসলাম, কাকিলাকুড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা নুর আলী, উপজেলা ভূমি অফিসের নাজির শোয়াইব ইসলাম, সার্ভেয়ার আল ইমরান, সার্টিফিকেট সহকারী আনিসুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, ভূমি সেবাগ্রহীতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমিসেবা ডিজিটাল ও জনবান্ধব হওয়ায় সাধারণ মানুষ দ্রুত ও সহজে সেবা পাচ্ছেন। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ভূমিসেবা মেলায় সেবাগ্রহীতাদের ভোগান্তিহীন ও দ্রুত সেবা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের ভূমিসেবা প্রদান করা হচ্ছে। মেলায় সেবাগ্রহীতারা তাৎক্ষণিকভাবে প্রস্তুতকৃত খতিয়ান (পর্চা), ই-নামজারি মঞ্জুরির কপি এবং অনলাইন ভূমি উন্নয়ন করের দাখিলা সংগ্রহ করতে পারছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com