1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে সংঘর্ষে নিহতের ঘটনায় হত্যা মামলা, আটক ৪

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় চার নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) শ্রীবরদী থানায় নিহত আশরাফুল ইসলামের ভাই মাহা আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পুলিশ জানায়, উপজেলার খড়িয়াকাজির চর ইউনিয়নের মাদারপুর গ্রামে ইউপি সদস্য নুরুল আমিনের সঙ্গে আশরাফুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকালে দু’পক্ষের সংঘর্ষে আশরাফুল ইসলাম গুরুতর আহত হন। পরে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর উত্তেজিত লোকজন অভিযুক্ত নুরুল আমিনের বাড়িতে অগ্নিসংযোগ করলে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান আহমেদ জানান, মামলায় ২৮ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এজাহারভুক্ত চার নারী আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, “ঘটনায় জড়িত অন্য আসামিদের আটকে পুলিশের অভিযান চলছে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com