1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৫ জন গ্রেফতার বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

শ্রীবরদী সীমান্তে মালিকবিহীন ৪ ভারতীয় গরু উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী হারিয়াকোনা এলাকা থেকে মালিকবিহীন ৪টি ভারতীয় গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সন্ধ্যায় কর্ণঝোড়া বিওপির টহল দল অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন কর্ণঝোড়া বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমান।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির নায়েক নাজমুল হোসেনের তথ্যের ওপর অভিযান পরিচালনা করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪টি গরু উদ্ধার করা হয়।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান মঙ্গলবার দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা গরুগুলো কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে।

তিনি আরও জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত এলাকায় গরুসহ বিভিন্ন পণ্যের চোরাচালান বেড়ে যাওয়ায় বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com