1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ঝিনাইগাতীতে ভূমিসেবা মেলা-২০২৬ অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ঝিনাইগাতী (শেরপুর): ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে শেরপুরের ঝিনাইগাতীতে অনুষ্ঠিত হয়েছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা ভূমি অফিসের আয়োজনে দিনব্যাপী এ মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক, উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল ইসলাম এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।

মেলায় অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ম্যাপ সংক্রান্ত তথ্যসেবাসহ আধুনিক ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন সেবা প্রদান করা হয়। পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় ১৬টি ভূমিহীন পরিবারের মাঝে ৫ শতক করে জমির চিরস্থায়ী বন্দোবস্তের দলিল হস্তান্তর করা হয়। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, ভূমি সেবা সহজ ও নাগরিকবান্ধব করতে সরকার ডিজিটাল ব্যবস্থাপনা জোরদার করছে। ভূমি সংক্রান্ত যেকোনো তথ্য ও সেবার জন্য ১৬১২২ হটলাইনে যোগাযোগের আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com