1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নকলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় জনগণের দোরগোড়ায় আধুনিক ও ডিজিটাল ভূমি সেবা পৌঁছে দিতে তিন দিনব্যাপী “ভূমি সেবা মেলা-২০২৬” শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এ মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ, অনলাইন আবেদন, মৌজা ম্যাপ সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন ভূমি সেবা বিষয়ে সরাসরি সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ভূমি–সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতে পরামর্শ সেবাও প্রদান করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি।

বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে এখন মানুষ ঘরে বসেই অনেক সেবা গ্রহণ করতে পারছেন। ভূমি সেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ সহজে ভূমি–সংক্রান্ত তথ্য ও সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন। এতে ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি হয়রানি কমবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com